মো আবদুল করিম সোহাগ
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাতের লুক।
হালখাতা থিমে গামছা কাপড়ের স্কার্ট ও মসলিনের টপ পরে এসেছিলেন মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাত।
টপটিতেও ছিল গামছার কাজ। সিফাতের নিজের নকশা করা পোশাকটি বানিয়ে দিয়েছেন ডিজাইনার ঈশান।দেশের তাঁতশিল্পের প্রতি শ্রদ্ধা জানাতেই নুসরাত এমন একটি পোশাক বেছে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানান।
সিফাত নুসরাত সেজেছেন সিগনেচার লুক বাই সোহানা থেকে।
নুসরাত বলেন, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে তাঁতিরা একেকটি শাড়ি ও গামছা তৈরি করে বাংলাদেশের ঐতিহ্যকে বহন করে চলেছেন। তাই, এমন আয়োজনে তাঁদের প্রতি শ্রদ্ধা জানালাম গামছার পোশাকে।