1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
গল্পে নতুনত্ব, নির্মাণে চমক—সোহেল খানের “পরী আমার” - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

গল্পে নতুনত্ব, নির্মাণে চমক—সোহেল খানের “পরী আমার”

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

ভালোবাসা, পরিবার আর নাটকীয় টানাপোড়েন—এই তিনের মিশেলে নির্মিত হতে যাছে নতুন সিনেমা ‘পরী আমার’।পরিচালনা করবেন গুনি ও মেধাবী নির্মাতা সোহেল খান। ঢাকার ব্যস্ত নগরজীবন থেকে শুরু করে মনোরম দৃশ্য—দুটি ভিন্ন আবহে চিত্রায়িত এই সিনেমাটি দর্শকদের জন্য ভিজ্যুয়াল ও আবেগের দিক থেকে আলাদা অভিজ্ঞতা দিতে যাচ্ছে।

গল্প প্রসঙ্গে নির্মাতা জানান,
পরী আমার ৬৮ হাজার গ্রাম বাংলা ছবি, আমার সপ্নের ছবি, এটি মূলত একটি রোমান্টিক ড্রামা, যেখানে ভালোবাসা আর পারিবারিক সিদ্ধান্তের দ্বন্দ্ব ফুটে উঠেছে।
গল্পে ভালোবাসা কি জয়ী হয়, নাকি পরিবার ও সমাজের সিদ্ধান্তই শেষ কথা হয়ে দাঁড়ায়—এই প্রশ্নগুলোর উত্তর মিলবে সিনেমার শেষাংশে।

“তুমি কেন কথা রাখলে না? তুমি তো বলেছিলে, তুমি হারাবে না,নদীর পানি সেদিন অনেক শান্ত ছিল,
কিন্তু তার ঢেউয়ের ভেতর লুকিয়ে ছিল দুটো ভাঙা হৃদয়ের চিৎকার। তারপর থেকে প্রতি বছর সেই দিনে, কুয়াশা নামলেই গ্রামের মানুষ বলে
নদীর ধারে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, সে নাকি এখনও অপেক্ষা করে, অপেক্ষার শেষটা দেখতে অবশ্যই পরী আমার সিনেমাটি দেখতে হবে।

সিনেমা মুক্তির বিষয়ে জানতে চাইলে সোহেল খান জানান, আগামী নতুন বছরে ১ম সপ্তাহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নির্মাতা সোহেল খান আরো জানান, তরুণ প্রজন্মের আবেগ, ভালোবাসার সাহস এবং পরিবারের সঙ্গে সম্পর্কের জটিল বাস্তবতা—সবকিছু মিলিয়ে ‘ পরী আমার’ দর্শকদের মনে দাগ কাটবে। রোমান্সের সঙ্গে বাস্তবতার মিশেল এই সিনেমাটি বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাকও জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।