1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ছবি: সংগৃহীত
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন।

এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়। শিগগির রুটিন প্রকাশিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন ঘোষণা করা হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু নেই। তিনি বলেন, ভুলবশত পুরোনো একটি আইন অনলাইনে আপলোড করা হয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেন তিনি।

চলতি বছর থেকেই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বাকি দুটি (মাদরাসা ও কারিগরি) বোর্ডে আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির সময় পরীক্ষার সময়ে যে এলোমেলো অবস্থা হয় তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে সরকার আস্তে আস্তে পরীক্ষা এগিয়ে আনার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।