1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রুপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

রুপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম রাজু,

রূপগঞ্জ প্রতিনিধঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হক ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ১৬ এপ্রিল, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রফিক, অনুষ্ঠানের সভাপতি তো করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আবু হোসেন ভূঁইয়া রানু, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক মনির, অধ্যক্ষ জনাবা ফেরদৌস আরা খান, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকসহ বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম রফিক এবং সভাপতি আবু হোসেন ভূঁইয়া রানু পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সাফল্য কামনা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীরাও তাদের প্রাণের প্রতিষ্ঠান ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বাচ্চাদের হাতে হাতে ফাইল, কলম, স্কেল, পেন্সিল, রাবার, পরীক্ষার রুটিনসহ পরীক্ষার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দেয়া হয়। ছাত্র-ছাত্রীদের তবারক বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।