1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ৬৭৬ জন - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, প্রথম দিনে উপস্থিত ৬৭৬ জন

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চকময়রাম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের (১১২টি সরকারি ও ১৮টি বেসরকারি) মোট ৮৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬৭৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬৭ জন শিক্ষার্থী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান জানান, অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এই বৃত্তি পরীক্ষা আগামী ১৮ এপ্রিল (২০২৬) পর্যন্ত চলবে।
পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরবর্তী বিষয়গুলোর পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস।

মোঃ মোস্তফা কামাল চৌধুরী,
জেলা প্রতিনিধি, নওগাঁ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।