1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

প্রয়াত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

হাসপাতালে পাপিয়া আক্তার রিনাকে দেখতে বিএনপির প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
রাজধানীতে ২০১৬ সালে পুলিশের হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুবের অসুস্থ স্ত্রী পাপিয়া আক্তার রিনাকে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রিনাকে হাসপাতালে ভর্তির সংবাদ পেয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার খোঁজ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে প্রধানমন্ত্রীর পক্ষে রিনাকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মু. আমান উল্লাহ। তারা তারেক রহমানের পক্ষে চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং চিকিৎসা সহায়তাসহ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

হাসপাতালে আরও গেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

মরহুম আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।