1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
নীরবে শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ - দেশ সকাল
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নীরবে শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ক্যানসারের মতো রোগও পূর্বলক্ষণ ছাড়াই ধরা দেয় এমন ঘটনাও নতুন না। ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক

অনেক সময় দেখা যায় একদম সুস্থ মানুষ হঠাৎ করেই চিকিৎসকের কাছে গেলে জানা যায় তিনি ভয়াবহ কোনও রোগ বয়ে বেড়াচ্ছেন। এমনকি ক্যানসারের মতো রোগও পূর্বলক্ষণ ছাড়াই ধরা দেয় এমন ঘটনাও নতুন না। তবে সত্যি হচ্ছে আমাদের শরীর নানান ভাবে রোগের সংকেত পাঠায় যেটা অনেকেই বুঝতে পারেন্ না।

অনেক সময় সেই লক্ষণগুলো উপেক্ষা করি। ক্যানসারের ক্ষেত্রেও এমনটাই ঘটে। কিছু সাধারণ উপসর্গ শুরুতে তেমন গুরুত্ব না পেলেও, সময়মতো নজর দিলে গুরুতর ঝুঁকি এড়ানো সম্ভব। তাই শরীরের অস্বাভাবিক পরিবর্তনগুলো বুঝে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

অনেক সময় কোনও পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে ক্যানসার ধরা পড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রে শরীর কিছু সতর্ক সংকেত দেয়, যা রোগের সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। চিকিৎসকেরা সবসময়ই শরীরের প্রতি খেয়াল রাখতে বলেন। কারণ, কোনও উপসর্গ হঠাৎ দেখা দিলে বা ধীরে ধীরে বাড়তে থাকলে তা লক্ষ্য করা জরুরি। এমন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, যাতে নিশ্চিত হওয়া যায় যে উদ্বেগের কোনও কারণ আছে কি না।

সঙ্গী আপনার জন্য সঠিক পছন্দ তো, মনোবিদের পরামর্শ
ক্যানসারের প্রাথমিক লক্ষণ: জনস হপকিন্স মেডিসিনের প্রতিবেদনে চিকিৎসকরা ক্যানসারের কিছু লক্ষণের বিষয়ে সতর্ক করেছেন। যেসব লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে যেতে হবে। এগুলো হলো:

শ্বাসকষ্ট
শ্বাসকষ্টের পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন শারীরিক পরিশ্রমের অভাব। তবে যদি স্বাভাবিক কাজ বা সিঁড়ি ভাঙার সময় অস্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এটা ক্যানসারের অন্যত্ম লক্ষণ বলছেন চিকিৎসকরা।

যদি স্বাভাবিক কাজ বা সিঁড়ি ভাঙার সময় অস্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হয় সেটা স্বাভাবিক নয়। ছবি: সংগৃহীত
যদি স্বাভাবিক কাজ বা সিঁড়ি ভাঙার সময় অস্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হয় সেটা স্বাভাবিক নয়। ছবি: সংগৃহীত

পরকীয়ার মানসিক ক্ষত কতটা গভীর? মুক্তির উপায় বললেন মনোবিদ
রক্তক্ষরণ
কিছু ধরনের রক্তক্ষরণকে চিকিৎসকেরা ক্যানসারের সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচনা করেন। যদিও এগুলো অন্য কারণেও হতে পারে, তবুও পরীক্ষা করানো জরুরি। যেমন—

কাশির সঙ্গে রক্ত বের হওয়া (হেমোপ্টাইসিস)
পায়খানায় রক্ত থাকা, যা কালচে বা টারের মতো দেখাতে পারে

শরীরের কোনও অংশ হঠাৎ ফুলে যাওয়া
শরীরে নতুন কোনও গাঁট বা ফোলা অংশ দেখা দিলে সেটা স্বাভাবিকভাবে নেয় যাবে না। চিকিৎসকরা বলছেন হঠাৎ শরীরের কোথাও ফুলে যাওয়া ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। এমন কিছু নজরে এলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে মনে রাখতে হবে কখনো কখনো গাঁট বা ফোলা সম্পূর্ণ স্বাভাবিক কারণেও হতে পারে। যেমন, সর্দি-জ্বর হলে লিম্ফ নোড ফুলে যেতে পারে। এটি সাময়িক এবং শরীরের প্রতিরোধ ব্যবস্থার অংশ।

শরীরে নতুন কোনও গাঁট বা ফোলা অংশ দেখা দিলে সেটা স্বাভাবিকভাবে নেয় যাবে না। ছবি: সংগৃহীত
শরীরে নতুন কোনও গাঁট বা ফোলা অংশ দেখা দিলে সেটা স্বাভাবিকভাবে নেয় যাবে না। ছবি: সংগৃহীত

খাবার গিলতে সমস্যা বা দ্রুত পেট ভরে যাওয়া
খাবার গিলতে কষ্ট হওয়া বা গলায় আটকে থাকার অনুভূতিকে ডিসফ্যাজিয়া বলা হয়। এটি ক্যানসারের লক্ষণ হতে পারে, আবার নাও হতে পারে। তবে সময়ের সঙ্গে সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া অল্প খেয়েই পেট ভরে যাওয়ার অনুভূতি হলেও সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

খাবার গিলতে কষ্ট হওয়া বা গলায় আটকে থাকার অনুভূতিকে ডিসফ্যাজিয়া বলা হয়। এটি ক্যানসারের লক্ষণ হতে পারে। ছবি: সংগৃহীত
খাবার গিলতে কষ্ট হওয়া বা গলায় আটকে থাকার অনুভূতিকে ডিসফ্যাজিয়া বলা হয়। এটি ক্যানসারের লক্ষণ হতে পারে।

শরীরের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন
শরীরের স্বাভাবিক কার্যক্রমে কোনও পরিবর্তন হলে তা খেয়াল করা জরুরি। এসব পরিবর্তনের পেছনে নানা কারণ থাকতে পারে কিছু গুরুতর, আবার অনেক সময় তেমন নয়। যেসব পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে:

হঠাৎ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া
প্রস্রাব বা পায়খানা করতে অসুবিধা
মনে হওয়া যে পেট পুরোপুরি পরিষ্কার হয়নি
স্বাভাবিক পায়খানার অভ্যাসে অন্য কোনো পরিবর্তন
এ ছাড়া শরীর আরও বিভিন্ন উপায়ে ক্যানসারের সম্ভাব্য সংকেত দিতে পারে। আরও পাঁচটি উপসর্গ সম্পর্কে জানতে জনস হপকিন্সের সার্জিক্যাল অনকোলজিস্টদের পরামর্শ দেখা যেতে পারে।

শরীরের ছোট ছোট অস্বাভাবিক পরিবর্তন অনেক সময় বড় সমস্যার ইঙ্গিত দেয়। ক্যানসারের ক্ষেত্রেও কিছু সাধারণ উপসর্গ শুরুতে তেমন গুরুত্ব না পেলেও, সেগুলো অবহেলা করলে ঝুঁকি বাড়তে পারে। তাই হঠাৎ কোনগ নতুন লক্ষণ দেখা দিলে বা পুরোনো সমস্যা বেড়ে গেলে তা গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।