1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা মুক্তি - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা মুক্তি

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি জানান, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী মা আনোয়ারা বেগম-এর ইচ্ছা এবং শিল্পীদের আগ্রহেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

মুক্তি বলেন, তার মা আগে শিল্পী সমিতির কমিটিতে যুক্ত ছিলেন এবং বেঁচে থাকতে মেয়েকে সাধারণ সম্পাদক পদে দেখতে চান। সেই স্বপ্ন পূরণ এবং শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আরও জানান, সমিতি বিমুখ সদস্যদের আবার সক্রিয় করতে এবং সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে গত দেড় বছরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, ঈদে সদস্যদের উপহার প্রদান এবং প্রয়াত শিল্পীদের স্মরণে বড় পরিসরের স্মরণসভা আয়োজনকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর বর্তমান কমিটির মেয়াদ ২৪ এপ্রিল শেষ হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে, যেখানে মুক্তির প্যানেল ছাড়াও আরও একটি প্যানেল অংশ নিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।