1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা জেফার-প্রীতম - দেশ সকাল
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি মহামনি মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ, ফুল বিজু ও মারমা সম্প্রদায়ের পানিখেলা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ধামইরহাটে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ । কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ ও বাংলার সংস্কৃতি ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও ৩ দিন ৫ মোটিফে সেজেছে ‘বৈশাখী শোভাযাত্রা’, উৎসবের অপেক্ষায় চারুকলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা মুক্তি রাত পোহালেই কৃষকের হাতে ‍উঠছে কার্ড, কারা কোথায় পাচ্ছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের উদ্যোগে পথশিশুদের নিয়ে মানবিক অনুষ্ঠান

গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা জেফার-প্রীতম

দেশ সকাল :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন ইনচার্জ।

গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা জেফার-প্রীতম
নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল ওটিটি মাধ্যম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসানকে।

গল্পের শুরু সাধারণ ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্নধর্মী গল্প, যা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে দুই অপরিচিত মানুষের জীবনকে।

প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। অন্যদিকে জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী- যিনি সম্পর্কের আগে খোঁজেন যুক্তি এবং আবেগকে গ্রহণ করার আগে তোলেন প্রশ্ন।

বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে একটি গভীর প্রশ্ন- এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?

‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে শিহাব শাহীন তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। গল্পটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি বাস্তববধর্মী এবং নিশ্চিতভাবে তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা বিঞ্জের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।