1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
এই গরমে যারা ভুলেও করলা খাবেন না - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

এই গরমে যারা ভুলেও করলা খাবেন না

দেশ সকাল :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

এই গরমে যারা ভুলেও করলা খাবেন না
বিশেষ কিছু শারীরিক অবস্থায় করলা খাওয়া আপনার জীবনের জন্য চরম ঝুঁকি ডেকে আনতে পারে। ছবি: অনলাইন
গরমের দুপুরে এক বাটি তিতা উচ্ছে বা করলা ভাজি অনেকেরই খুব প্রিয়। পুষ্টিগুণে ভরপুর এই সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে রক্ত পরিষ্কার রাখা—সবক্ষেত্রেই মহৌষধ হিসেবে কাজ করে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। স্বাস্থ্যকর মনে হলেও বিশেষ কিছু শারীরিক অবস্থায় করলা খাওয়া আপনার জীবনের জন্য চরম ঝুঁকি ডেকে আনতে পারে।

চিকিৎসকদের মতে, করলায় রয়েছে প্রচুর পরিমাণে জিংক, ভিটামিন সি, পটাশিয়াম ও আয়রন। কিন্তু অতিরিক্ত পরিমাণে বা নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় এটি বিষের মতো কাজ করতে পারে। জেনে নিন কাদের জন্য করলা বা উচ্ছে এড়িয়ে চলা জরুরি

১. গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকি

গর্ভকালীন সময়ে প্রতিদিন করলা বা উচ্ছে খাওয়া একেবারেই উচিত নয়। করলায় থাকা মোমোচ্যারিন (Memocherin) নামক উপাদানটি অনাগত সন্তানের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই এই সময়ে করলা খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. লিভারের ক্ষতি করতে পারে

অতিরিক্ত করলা প্রীতি আপনার লিভারের দফারফা করে দিতে পারে। এতে থাকা ল্যাক্টিন (Lectin) নামক উপাদান লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করে। আপনি যদি নিয়মিত প্রচুর পরিমাণে করলা খান, তবে আজই সেই অভ্যাসে লাগাম টানুন।

৩. রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া)

যাদের রক্তে শর্করার মাত্রা এমনিতেই কম থাকে, তাদের জন্য করলা বিপজ্জনক। করলা শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। ফলে অতিরিক্ত করলা খেলে রক্তে সুগার লেভেল এতটাই কমে যেতে পারে যে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন।

৪. পেটের সমস্যা ও ডায়রিয়া

অনেকেই মনে করেন পেট পরিষ্কার রাখতে করলা অতুলনীয়। কিন্তু অতিরিক্ত তিতা খাওয়ার ফলে পেটে ব্যথা, বমি বমি ভাব এবং মারাত্মক ডায়রিয়া হতে পারে। বিশেষ করে এই গরমে শরীর যখন এমনিতেই ডিহাইড্রেটেড থাকে, তখন মাত্রাতিরিক্ত করলা হজমে বিঘ্ন ঘটায়।

চিকিৎসকদের পরামর্শ

যেকোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হলেও তা যেন মাত্রার বাইরে না যায়। বিশেষ করে যাদের লিভারের সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুখ রয়েছে, তাদের ডায়েটে করলা রাখার আগে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।