1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
নারী ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা শুনলেন রাশনা ইমাম - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

নারী ক্রিকেটারদের সুবিধা-অসুবিধা শুনলেন রাশনা ইমাম

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটির পথচলা শুরু হয়েছে গত মঙ্গলবার। আজ জাতীয় নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান রাশনা ইমাম।

বৈঠকে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকি উপস্থিত ছিলেন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে অনুষ্ঠিত এই সভায় নারী ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে ছিল প্রথমবার সাক্ষাৎ। মূলত সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত, সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেটার খোঁজখবর নিয়েছেন।

পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ খবর নিয়েছেন তিনি। ’
চলতি মাসেই ওয়ানডে ও সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেট আয়োজন করবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।