1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
বিশ্বমঞ্চে বাংলাদেশের মেকআপকে ছড়িয়ে দিতে চাই: উজ্জ্বল হোসেন - দেশ সকাল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে শিফা প্রপার্টিজ লিমিটেড-এর প্রি-লঞ্চিং ও দোয়া মাহফিল। বিশ্বমঞ্চে বাংলাদেশের মেকআপকে ছড়িয়ে দিতে চাই: উজ্জ্বল হোসেন লালমনিরহাট সীমান্তে গুলি: গরু পাচার সন্দেহে বাংলাদেশি নিহত জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস লেবুর ঘ্রাণ নাকে আসতেই কেন মন ভালো হয়ে যায়? তিক্ততা’ ভুলে কাছাকাছি আসতে পারবে কি ঢাকা-দিল্লি? অর্থনীতির মূল ভিত্তি এখনো ক্ষুদ্র ও কুটির শিল্প যুদ্ধ/বিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প যুদ্ধবিরতির পর খুলছে হরমুজ, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বৈশাখী সাজে গ্রামীণ চেক

বিশ্বমঞ্চে বাংলাদেশের মেকআপকে ছড়িয়ে দিতে চাই: উজ্জ্বল হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

শৈশব ও জন্মস্থান নওগাঁ হলেও ছোটবেলা থেকেই নৃত্য শিল্পের সাথে জড়িত ছিলেন উজ্জ্বল।তারপর ড্রইং এর প্রতি আগ্রহ থেকেই রূপসজ্জা ও মেকআপের পথচলা শুরু করেন।

শুরুটা সহজ ছিল না, তবে আগ্রহ আর চর্চা তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়েছে এই পেশায়। সময়ের সঙ্গে নিজের দক্ষতা বাড়িয়েছেন, বিভিন্ন লুক ও স্টাইল নিয়ে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি নিয়মিত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং পরিচিতিও পাচ্ছেন।

কিভাবে একটি সুন্দর রূপসজ্জা একজন মানুষের আত্মবিশ্বাসকে পুরোপুরি বদলে দিতে পারে, সেই অনুভূতিই তাকে এই পেশার দিকে টেনে আনে। তার ভাষায়, মেকআপ শুধু সৌন্দর্য নয়, এটি রূপান্তরের এক শিল্প। আর সেই অনুপ্রেরণাই আজ তার নেশা থেকে পেশায় পরিণত হয়েছে।

রূপসজ্জা শুধু বাহ্যিক সৌন্দর্যচর্চা নয়, এটি একজন মানুষের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও উপস্থিতিকে নতুনভাবে ফুটিয়ে তোলার এক অনন্য শিল্প। আর এই শিল্পকেই নিজের স্বপ্ন, ভালোবাসা ও পেশায় পরিণত করেছেন উজ্জ্বল হোসেন।

উজ্জ্বল জানান, এই অঙ্গনে পেশাদারভাবে এগিয়ে যেতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধারাবাহিকতা। সেই উপলব্ধি থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে এই পেশায় প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেন। তিনি বিশ্বাস করেন, শেখার কোনো শেষ নেই। একজন শিল্পীর জন্য প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা এবং নতুন কিছু শেখা খুবই জরুরি।

কাজের ক্ষেত্র হিসেবে ব্রাইডাল মেকআপই নিজের সবচেয়ে শক্তিশালী জায়গা বলে মনে করেন তিনি। কারণ তার মতে, বিয়ের সাজে শুধু মেকআপ নয়, আবেগ, নিখুঁত উপস্থাপন, ফটোগ্রাফি এবং পুরো আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হয়। তবে ফ্যাশন ও মিডিয়া লুকেও তিনি সমানভাবে দক্ষ এবং বহুমাত্রিক কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

একজন ভালো মেকআপ আর্টিস হওয়ার তার মতে, কৌশল ছাড়া নিখুঁত কাজ সম্ভব নয়, সঠিক পণ্য ছাড়া ভালো ফিনিশ পাওয়া যায় না, আর সৃজনশীলতা ছাড়া একজন শিল্পীর নিজস্ব পরিচয় গড়ে ওঠে না।
ত্বকের ধরন অনুযায়ী মেকআপ বেছে নেওয়ার ক্ষেত্রেও তিনি বেশ সচেতন। তিনি সবসময় প্রথমে ত্বক বিশ্লেষণ করেন। ত্বকের ধরন, গঠন ও সমস্যা বুঝে ত্বক পরিচর্যার প্রস্তুতি নেওয়ার পর ধাপে ধাপে পণ্য ব্যবহার করেন, যাতে সাজ শুধু সুন্দরই না হয়, দীর্ঘস্থায়ী এবং ত্বকবান্ধবও হয়।

উজ্জ্বল দেশে এবং আন্তর্জাতিক বড় বড় তারকাদের মেকআপ করিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন মেকআপ এর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলেছেন।

উজ্জ্বল মনে করেন স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে মেকআপ দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস, নিষ্ঠা নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।