1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির - দেশ সকাল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। কিছুদিন আগেই এই জনপ্রিয় অভিনেত্রীর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। সম্প্রতি তার মস্তিষ্কে তৃতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তানিয়া। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন।
আবেগঘন একটি পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া। ”

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়।

এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।
মার্চে দ্বিতীয়বারের অস্ত্রোপচার সম্পন্ন হয় এমজিএম হাসপাতালে। দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয়বারের অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে পাড়ি জমান তিনি। এরপর গত শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে তৃতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন।

এর আগে, ১ এপ্রিল তানিয়া বৃষ্টি একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আবার শুরু করি তানিয়া। ”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।