1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
তারকা এবং ফ্যাশনের মিলনমেলায় চায়না মলের গ্র্যান্ড ওপেনিং - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

তারকা এবং ফ্যাশনের মিলনমেলায় চায়না মলের গ্র্যান্ড ওপেনিং

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা

রাজধানীর যমুনা ফিউচার পার্কে শনিবার বিকেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড চায়না মল। মলের লেভেল-৩, ব্লক-সি-তে অবস্থিত ফ্ল্যাগশিপ শোরুমটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডঃ আলমগীর আলম, যিনি বলেন, “গ্রাহকদের স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে চীনের মানসম্মত বিভিন্ন পণ্য এক ছাতার নিচে নিয়ে আসাই চায়না মলের লক্ষ্য। আমরা আশা করি মানসম্মত সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দ্রুতই ক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠবে।”
চেয়ারম্যান আদিল খান উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের স্বাদ ও বাজেটের সমন্বয় করে মানসম্মত পণ্য সরবরাহ করা। প্রতিটি পণ্যই হাই কোয়ালিটি মানদণ্ড অনুযায়ী নির্বাচন করা হয়েছে। চায়না মল এক জায়গায় আনছে বৈচিত্র্যময় পণ্য, যাতে ক্রেতারা সহজেই তাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যান। আমরা চাই কেনাকাটা আনন্দদায়ক ও সুবিধাজনক হোক। তাই বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বারিশা হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ও ইভান শাহরিয়ার সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন সুপার মডেল মারিয়া কিসপট্টা, ব্র্যান্ড প্রোমোটার রেবেতা জামাল, সানজিদা আফরিন, আয়েশা রোজ, আয়েশা হক, আরশিয়া ইসলাম, বুশরা কবির, নওশীন সুধা, তামান্না এবং ফুড ব্লগার ফুডআপ্পি।
উদ্বোধনের সাথে সাথে চায়না মল ৭০% পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে। শোরুমটিতে নারী ও পুরুষের আধুনিক পোষাক, ব্যাগ, জুয়েলারী এবং নিত্যপ্রয়োজনীয় লাইফস্টাইল পণ্য পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল যমুনা টিভি ও দৈনিক যুগান্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।