1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
সৌদি আরবে ১০০০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন - দেশ সকাল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সৌদি আরবে ১০০০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক

সৌদি আরবে ১০০০ বছরের পুরনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন
সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছর পুরোনো একটি বিরল পাণ্ডুলিপি জনসমক্ষে এনেছে। ‘গরিব আল কোরআন’ শিরোনামের এই পাণ্ডুলিপিটি ইসলামের প্রাথমিক যুগের প্রখ্যাত আলেম আবু উবায়দাহ মা‘মার ইবনে আল মুসান্না রচিত।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ হিজরি শতাব্দীর এই পাণ্ডুলিপিটিতে মোট ২৩টি ফলিও (পৃষ্ঠা) রয়েছে, যার প্রতিটির মাপ ১৭ বাই ২২ সেন্টিমিটার। এটি অত্যন্ত পরিষ্কার আন্দালুসীয় লিপিতে লেখা, তবে পাণ্ডুলিপিতে সুরাগুলোর নাম প্রাচীন কুফিক লিপিতে লিপিবদ্ধ। কোরআন-সংক্রান্ত জ্ঞানভিত্তিক এই গুরুত্বপূর্ণ কাজটি এখনো গ্রন্থাকারে প্রকাশিত হয়নি।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহে কোরআনের তাফসির ও ভাষাতত্ত্ব সম্পর্কিত বিভিন্ন শতাব্দীজুড়ে বিস্তৃত অসংখ্য বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে।

সংগ্রহশালায় প্রখ্যাত আলেম আবু ইসহাক আল জাজ্জাজ এবং ইবন কুতাইবাহ আল দিনাওয়ারির রচনার পাশাপাশি ষষ্ঠ শতাব্দীতে অনুলিপিকৃত বিখ্যাত ‘তাফসির আল-তাবারি’র অংশবিশেষও রয়েছে। বর্তমানে এই আর্কাইভে কোরআনের তাফসির বা ব্যাখ্যার ওপর ১৮৫টিরও বেশি বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এছাড়াও কিরাত, ব্যাকরণ ও ব্যাখ্যা সংক্রান্ত আরও শত শত গ্রন্থ সেখানে রয়েছে।

লাইব্রেরি কর্তৃপক্ষ আরও জানায়, তাদের লক্ষ্য হলো এই পাণ্ডুলিপি, নথিপত্র, আলোকচিত্র, মুদ্রা ও প্রত্নবস্তু প্রদর্শনের মাধ্যমে ইসলামের সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং ঐতিহ্য গবেষণার নতুন দ্বার উন্মোচন করা।

তারা আশা করছে, এসব মূল্যবান সংগ্রহ গবেষকদের জন্য আরও সহজলভ্য করে তোলা হলে মুসলিম ঐতিহ্য নিয়ে একাডেমিক গবেষণা আরও সমৃদ্ধ হবে।

সূত্র: গালফ নিউজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।