1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ধামইরহাট সীমান্তে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার - দেশ সকাল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ধামইরহাট সীমান্তে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

​মোঃ মোস্তফা কামাল চৌধুরী,

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শুক্রবার (০৩ এপ্রিল) রাত ৮টার দিকে সীমান্তের চকিলাম বিওপি’র আওতাধীন দুর্গাপুর গ্রাম থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ১৪ হাজার টাকা।

​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।