1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন লুবাবা - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন লুবাবা

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

বিয়ে নিয়ে নতুন তথ্য দিলেন লুবাবা, প্রকাশ করলেন ছবি
সামাজিক মাধ্যম সরগরম সিমরিন লুবাবার বিয়ের গুঞ্জনে। গেল মঙ্গলবার তার এক ফেসবুক পোস্ট থেকে এ গুঞ্জন ছড়ায়। নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি প্রকাশ করে লুবাবা লিখেছিলেন, ‘আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

এরপর থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত হতে থাকে বিষয়টি। নেটিজেনরাও ধারণা করেন বিয়ের খবর দিলেন লুবাবা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। এবার মুখ খুললেন। জানালেন বাগদান সম্পন্ন করেছেন তিনি।

আজ বুধবার নিজের ফেসবুকে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’

এদিকে বিয়ের ইঙ্গিত দেওয়ার পর থেকে নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন তাকে। অনেকে আবার বাল্যবিবাহের অভিযোগ এনে তুলছেন প্রশ্ন। বিষয়টিও পরিষ্কার করেছেন তিনি। সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি লিখেছেন, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।’

নিজের ওই পোস্টের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন লুবাবা। যেখানে তাকে দেখা যাচ্ছে বাগদত্তার সঙ্গে। তবে বর বা কনে—কারও চেহারাই স্পষ্ট নয়। ফলে প্রকাশ্যে আসেনি পাত্রের পরিচয়!

বছর খানেক আগে ধর্মের টানে শোবিজ ছাড়ার ঘোষণা দেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। সে সময় এ তারকা জানিয়েছিলেন, তাকে আর প্রকাশ্যে দেখা যাবে না এবং ধর্মীয় জীবনধারার দিকেই তিনি মনোনিবেশ করতে চান। তার মা-ও জানিয়েছিলেন, লুবাবা নিজের জীবনযাপনে পরিবর্তন আনতে চাইছেন এবং ইসলামের পথে চলতে আগ্রহী।

বিয়ে করেছেন লুবাবা!
তবে শোবিজ ত্যাগ করলেও সোশ্যাল মিডিয়ায় সরব লুবাবা। সেখানে পর্দা প্রথা মেনে সক্রিয়। গেল ২৮ মার্চ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা যায়, তিনি ওমরা করতে সৌদি আরবের মদিনা থেকে মক্কা নগরীতে যাচ্ছেন। যাত্রাপথের একটি ভিডিও প্রকাশ করে লেখেন, ‘ওমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা হইলাম। অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন।’ এরপরের দিন দেন বিয়ের ইঙ্গিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।