1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
এখনো বিদ্যুতের আলো পৌঁছেনি কলাপাড়ার তিনটি গ্রামে - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

এখনো বিদ্যুতের আলো পৌঁছেনি কলাপাড়ার তিনটি গ্রামে

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি গ্রামের মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। চার বছর পেরিয়ে গেলও ওইসব গ্রামে পৌঁছেনি বিদ্যুতের আলো। ফলে অন্ধকারে দিন কাটছে হাজারো মানুষের। গ্রামগুলো হলো- উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী, উত্তর চরপাড়া ও ইসলামপুর।

কাগজে-কলমে ২০২১ সালেই শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এই তিন গ্রামের চিত্র ভিন্ন।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী পরিবারের অনেকেই পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও ঠিকাদারসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে লাগাতার ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি। ফলে তারা উদ্বেগ প্রকাশ করেন। আধুনিক সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষের রাত নামলেই অন্ধকারে ডুবে যায় জনপদ।

তাদের মতে, বছরের পর বছর শুধু আশ্বাস মিললেও বাস্তবে বিদ্যুৎসংযোগ মেলেনি।
এদিকে বিদ্যুৎসংযোগ দেওয়ার কথা বলে ঠিকাদারি পক্ষের লোকজন অনেকের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবু বিদ্যুতের অভাবে ঘর আলোকিত না হওয়ায় ভুক্তভোগী এসব পরিবারের সন্তানদের আজও লেখাপড়ায় বেগ পোহাতে হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ বিদ্যুৎসংযোগ পাবেন, তা ধারণা করতে পারছেন না কেউ।

শিক্ষার্থী মো. সিয়াম জানায়, তাদের এখনো কেরোসিনের ল্যাম্প ও হ্যারিকেন জ্বালিয়ে পড়তে হয়। এ ছাড়া গ্রামের অনেকের বাড়িতে সোলার আছে, তাতে ঠিকমতো আলো পাওয়া যায় না।

মধুখালী গ্রামের বাসিন্দা আবু ইউসুফ আকন জানান, তাদের বাড়িসহ আশপাশের অন্তত ১০টি পরিবার এখনো বিদ্যুৎবিহীন। খুঁটি বসানো হলেও আজ পর্যন্ত তার টানা হয়নি। পুরো গ্রাম বিদ্যুতের বাইরে রয়েছে।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল বলেন, এই তিন গ্রামে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু এখনো বিষয়টির সমাধান হয়নি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী বলেন, এসব পরিবার ছাড়াও আরও পাঁচটি গ্রামের আংশিক কিছু পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। এক্ষেত্রে নতুন প্রায় ১৮ কিলোমিটার বিদ্যুৎলাইন স্থাপন করতে হবে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ওই তিন গ্রামে বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য কিছুটা অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।