1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
শাকিব খানের জন্মদিনে রকস্টার সিনেমা ফার্স্টলুক - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

শাকিব খানের জন্মদিনে রকস্টার সিনেমা ফার্স্টলুক

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

ঢাকাই সিনেমার এ সময়ের ব্যস্ততম নায়ক শাকিব খান। দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান তিনি দীর্ঘদিন ধরেই ধরে রেখেছেন। শাকিব মানেই যেন দর্শকের উচ্ছ্বাস ও প্রেক্ষাগৃহ মালিকদের ভরসার নাম।

প্রযোজক-পরিচালকরাও তাই শাকিবেই খুঁজে পান আস্থা। প্রতি বছরের দুই ঈদে ধারাবাহিকভাবেই মুক্তি পাচ্ছে এ নায়কের সিনেমা, যা অনেক হল মালিকেরই মুখে হাসি ফুটিয়েছে। খুলেছে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল। এ বছরও শাকিব অভিনীত ‘প্রিন্স’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। তবে এবার যেন শাকিব অনেকটা নিস্তেজ। কিন্তু এখানে নায়কের ব্যর্থতা খুব একটা আছে এমনটাও নয়। অন্যদিকে পুরোটা সফল হয়েছেন এমনটা বলা যাবে না। ঈদে মুক্তির পর থেকেই শাকিব অভিনীত ‘প্রিন্স’ নানা জটিলতায় পড়েছে।

সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমা ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে না। কারিগরি ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানান প্রযোজক ও পরিচালক। ঈদের চতুর্থ দিন দেখানো গেলেও, বেশ কয়েকটি শাখায় টিকিট বিক্রি হওয়ার পরও থিয়েটারের যান্ত্রিক ত্রুটির কারণে দর্শকের টাকা ফেরত দিতেও দেখা গেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে। এ পরিস্থিতি প্রত্যাশার জায়গা থেকে খানিক পিছিয়ে রয়েছে শাকিবের ‘প্রিন্স’। তবে যে ভরাডুবি হয়েছে এমনটা বলা যাবে না। সিঙ্গেল স্ক্রিনে এখনো দাপট দেখাচ্ছে সিনেমাটি। এ কারণে বিশ্লেষকদের মতে, শাকিব এবার অনেকটা নিস্তেজ তবে দমে যাননি।

এদিকে শাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমার শুটিং নিয়ে। জানা গেছে, তিনি বর্তমানে ‘রকস্টার’ সিনেমার শুটিং করছেন মালয়েশিয়ায়। এরই মধ্যে কয়েক দিনের শুটিং সম্পন্ন করেছেন। অন্যদিকে আজ শাকিবের জন্মদিন। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্ম তার। আর এ বিশেষ দিনেই জন্মদিনের উপহার হিসেবে প্রকাশ হবে ‘রকস্টার’ সিনেমার টিজার। এমনটাই জানান পরিচালক আজমান রুশো। পরিচালক বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এই সময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এ আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’

নির্মাতার ভাষ্যমতে, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এ ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে কয়েক দিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সান কমিউনিকেশন প্রযোজনা করেছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রধান নায়িকা হিসেবে সাবিলা নূর রয়েছেন এমনটা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা।
দর্শকও নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন নতুন রূপে শাকিবকে দেখার জন্য।

প্রতিটি সিনেমায় এ নায়ক নতুন কিছু নিয়েই পর্দায় হাজির হচ্ছেন, যা গত কয়েক বছরে প্রমাণিত। এবারও এমনটাই প্রত্যাশা সবার।
শাকিবের জন্ম গোপালগঞ্জ হলেও তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দর্শকপ্রিয় এ নায়ককে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।