1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী

দেশ সকাল :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

দেশ সকাল অনলাইন।

অবশেষে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’র খবর বৃহস্পতিবার প্রচার করে একটি গণমাধ্যম। পরে এই প্রতিবেদন সরিয়ে নেয়। তবে প্রতিবেদনের ফটোকার্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। এর পরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

আজ শুক্রবার (২৭ মার্চ) এই ইস্যুতে মুখ খুলেছেন সাবেক এই উপদেষ্টা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ফারুকী।

পোস্টে ফারুকী লেখেন, সাংবাদিকতার ইজ্জত শেষ করা ছাড়া কিছু পত্রিকা থামবে না। গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিক প্রোপাগান্ডার পর এখন আমার বিরুদ্ধে আরেকটা ডাহা মিথ্যা কথা ছড়িয়েছে এক পত্রিকায়। এটার নাম সংবাদমাধ্যমের স্বাধীনতা?

‘সাংবাদিক নেতৃবৃন্দের সময় এসেছে এ বিষয়ে কাজ করার। কারণ পাবলিক ট্রাস্ট জিরোতে নেমে গেলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আর কিছু থাকবে না। ইটস আ ওয়েক আপ কল ফর জার্নালিস্ট কম‍্যুনিটি’ উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা।

পোস্টের শেষে ফারুকী লেখেন, পতিত ফ‍্যাসিস্টের প্রতি সমব‍্যথীরা যেভাবে সংঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডায় নেমেছে, এটা দেখেই বুঝতে পারছি আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।