1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
নীলফামারীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - দেশ সকাল
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

নীলফামারীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার।
বীর শহীদদের শ্রদ্ধার্থে সূর্যোদয়ের সাথে সাথে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে।
সকাল নয়টায় নীলফামারী বড়মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
দুপুরে সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দির প্যাগোডা ও গীজায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়। হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠানে প্রীতিভোজ এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।