1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেলেন চোর, সকালে হাতে-নাতে ধরা - দেশ সকাল
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

চুরি করতে গিয়ে ঘুমিয়ে গেলেন চোর, সকালে হাতে-নাতে ধরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক।

কানপুরের একটি বাড়িতে চুরি করার পর ঘুমিয়ে পড়ার কারণে ধরা পড়ল এক চোর। (প্রতীকী ছবি/এআই দিয়ে তৈরি) | ছবি: এনডিটিভি

স্থানীয়দের বরাতে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি প্রথমে ভিনোদ কুমারের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যান। এরপর পাশের বাড়ি, ভিনোদের ভাই অনিল কুমারের ঘরে ঢুকে একইভাবে টাকা ও গয়না চুরি করেন। একের পর এক চুরি করে ক্লান্ত হয়ে পড়েন তিনি। আর এ কারণেই অনিলের ঘরের খাটে শুয়ে পড়েন বিশ্রামের জন্য।

রাতে আলমারি থেকে নগদ টাকা ও গয়না বগলদাবা করে পাশের বাড়ির খাটে শুয়ে পড়েছিলেন এক চোর। আর ভোরবেলা যখন বাড়ির মালিকের ঘুম ভাঙে তখনই ধরা খেলেন তিনি। কানপুরের নাজিরাবাদ এলাকায় ঘটেছে এই আজব ঘটনা, যা শুনে প্রতিবেশীরাও অবাক।

স্থানীয়দের বরাতে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি প্রথমে বিনোদ কুমারের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যান। এরপর পাশের বাড়ি, বিনোদের ভাই অনিল কুমারের ঘরে ঢুকে একইভাবে টাকা ও গয়না চুরি করেন। একের পর এক চুরি করে ক্লান্ত হয়ে পড়েন তিনি। আর এ কারণেই অনিলের ঘরের খাটে শুয়ে পড়েন বিশ্রামের জন্য।

অনিল পেশায় একজন ইলেকট্রিক রিকশাচালক। ভোরে ঘুম থেকে ওঠে অপরিচিত একজনকে নিজের ঘরে ঘুমোতে দেখে হতভম্ব হয়ে যান তিনি। ঘর ঘেঁটে দেখেন আলমারি ভাঙা, কিছু জিনিসপত্র নেই আর কিছু তো একেবারেই গায়েব। পরে ঘুমন্ত ব্যক্তিকে তল্লাশি করে হারানো টাকা ও গয়না উদ্ধার করেন। শোরগোল শুনে অনিলের স্ত্রী বাবলি এসে নিশ্চিত হন যে, তার গয়নাও ওই ব্যক্তির কাছেই আছে।

পরে আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ক্ষুব্ধ হয়ে চোরকে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

নাজিরাবাদ থানা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

—এনডিটিভি থেকে নেয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।