1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ, ওসিকে আদালতের তলব - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ, ওসিকে আদালতের তলব

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

‎রাজধানীর মগবাজারে আলোচিত ‘নবীন ফ্যাশন’নামে পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে। এছাড়াও, পুলিশের উপস্থিতিতে দোকানটি বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।

‎বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার ক্ষমতা বলে জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

‎আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করে দেয়। এ সময় কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

‎এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নিষ্ক্রিয়তা জনমনে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ওসিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‎এ ছাড়া আদালত নির্দেশ দেন, ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দিতে হবে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে।

গত ২০ মার্চ ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে অবস্থিত ‘নবীন ফ্যাশন’-এর একটি শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় দোকানটি বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ কার্যক্রমের’ সঙ্গে তুলনা করে আপত্তি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।