1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ধনবাড়িতে ‘রাইস গার্ডেন’, এক মাঠে ৫৪ ধানের জাত - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ধনবাড়িতে ‘রাইস গার্ডেন’, এক মাঠে ৫৪ ধানের জাত

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত সম্পর্কে ধারণা দিতে টাঙ্গাইলের ধনবাড়িতে ‘রাইস গার্ডেন’ স্থাপন করা হয়েছে। মাঠ পর্যায়ে বিভিন্ন ধানের জাত একসঙ্গে প্রদর্শনের মাধ্যমে কৃষকদের সঠিক জাত নির্বাচন করতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর ধনবাড়ি আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে এবং স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে বোরো মৌসুম উপযোগী ৫৪টি ধানের জাত নিয়ে এই রাইস গার্ডেন স্থাপন করা হয়েছে।

প্রদর্শনীতে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধান, হাইব্রিড এবং স্বল্পমেয়াদি বিভিন্ন জাত একসঙ্গে রোপণ করা হয়েছে।

প্রতিটি প্লটে আলাদা জাত থাকায় কৃষকরা সহজেই গাছের বৃদ্ধি, উচ্চতা, শীষের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সম্ভাব্য ফলন তুলনা করতে পারছেন।
সংশ্লিষ্টরা জানান, অনেক সময় পর্যাপ্ত তথ্যের অভাবে কৃষকরা ধানের জাত নির্বাচন করতে গিয়ে বিভ্রান্ত হন। এই রাইস গার্ডেনের মাধ্যমে তারা সরাসরি মাঠে বিভিন্ন জাত পর্যবেক্ষণ করে নিজেদের জমির জন্য উপযোগী জাত বেছে নিতে পারবেন।

এটি শুধু কৃষকদের জন্য নয়, গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের ক্ষেত্র তৈরি করবে।

নির্দিষ্ট এলাকার উপযোগী ধানের জাত নির্বাচন ও সম্প্রসারণে এই তথ্য সহায়ক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত ও উচ্চ ফলনশীল ধানের চাষাবাদ বাড়বে, ফলে ধানের উৎপাদন ও কৃষকের আয়- দুটিই বৃদ্ধি পাবে।

এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, রাইস গার্ডেনের মূল উদ্দেশ্য হলো কৃষকদের একই স্থানে বিভিন্ন ধানের জাতের বৈশিষ্ট্য ও ফলন সম্ভাবনা তুলনা করার সুযোগ তৈরি করা।

ভবিষ্যতে এই রাইস গার্ডেনকে কেন্দ্র করে মাঠ দিবস, প্রশিক্ষণ ও প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করা হবে, যাতে কৃষকরা সরাসরি গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।