1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ - দেশ সকাল
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট” বিশ্বকাপ ফুটবল নিয়ে পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ জনপ্রিয় কোরিওগ্রাফার, র‌্যাম্প মডেল তারকা বুলবুল টুম্পার জন্মদিনের শুভেচ্ছা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র শাম্মী তুলতুল দুই তরুণ উদ্যোক্তার নতুন যাত্রা: শাড়ির ব্যবসায় জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন ঐতিহ্যবাহী বাংলা রান্নার বিশ্বজয়ী দূত হাসিনা আনছারকে জন্মদিনের শুভেচ্ছা আমি এই চরিত্রের জন্য তিন সপ্তাহ ধরে কোন সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিলাম না: ইরফান রহমান মিডিয়ার এই জার্নিটা এত সহজ ছিল না আমার: নেয়ামত উল্লাহ রিয়াদ মডেলিং এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাই: সৌরভ ফটিকছড়িবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি প্রার্থী রবিউল হাসান তানজিম

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ব্যাংক-অফিস-আদালত শুরু হচ্ছে।

চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।

সোমবার (২৩ মার্চ) মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়। আজ খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।

এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।