1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
শতাধিক সেনা নিয়ে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা - দেশ সকাল
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শতাধিক সেনা নিয়ে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

শতাধিক সেনা নিয়ে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম ব্লুরেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত হারকিউলিস সি-১৩০ সামরিক কার্গো পরিবহন বিমানটিতে ১১০ জন সৈন্য ভ্রমণ করছিলেন বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পেরু সীমান্তবর্তী কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন অঞ্চলের গভীরে অবস্থিত পুয়ের্তো লেগুইজামো থেকে সশস্ত্র বাহিনীর সৈন্যদের বহন করার সময় বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই এই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলে, নিহতদের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্লুরেডিও আরও জানিয়েছে, দুর্ঘটনাটি একটি শহরাঞ্চল থেকে মাত্র ৩ কিলোমিটার (২ মাইল) দূরে ঘটেছে।

এদিকে বিমান নির্মাতা প্রতিষ্ঠান ও মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এরআগে ফেব্রুয়ারির শেষে দিকে বলিভিয়ান বিমান বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ বিমান দেশটির জনবহুল আল্টো শহরে বিধ্বস্ত হয়। এতে ২০ জনেরও বেশি মানুষ নিহত ও আরও ৩০ জন আহত হন।

সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।