1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
নওগাঁয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৪৯ তরুণ-তরুণী - দেশ সকাল
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

নওগাঁয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৪৯ তরুণ-তরুণী

দেশ সকাল :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা কামাল চৌধুরী,
জেলা প্রতিনিধি নওগাঁ:

সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার ৪৯ জন তরুণ-তরুণী। চূড়ান্তভাবে মনোনীত এই প্রার্থীদের চাকরি প্রাপ্তির পুরো প্রক্রিয়ায় সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। রবিবার (১৭ মে ২০২৬) নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গত ১৮ এপ্রিল সকাল ৮টা থেকে নওগাঁ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন শারীরিক ও প্রাথমিক ধাপ পেরিয়ে গত ৪ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার ৬৬৫ জন প্রার্থী অংশ নেন। ১৭ মে সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলে ১১৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে এই উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। মেধা, যোগ্যতা ও সক্ষমতার স্বাক্ষর রেখে শেষ পর্যন্ত ৪৯ জন নারী-পুরুষ প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হন।
কোনো রকম তদবির বা আর্থিক লেনদেন ছাড়া, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন উত্তীর্ণ প্রার্থীরা। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কামরুন নাহার, জয়পুরহাটের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন এবং নওগাঁ জেলা পুলিশের সকল স্তরের সদস্যবৃন্দ।
নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৯ জন তরুণ-তরুণীকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশে স্বাগত জানান। দেশপ্রেম ও সততার সাথে তাদের আগামী দিনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।