মো, মোস্তফা কামাল চৌধুরী
জেলা প্রতিনিধি নওগাঁ
১৪ এপ্রিল( মঙ্গলবার) সকাল ৯ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করে ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এসময় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় ফিরে গিয়ে শেষ হয়।
এবারের শোভাযাত্রায় ছিল রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোলের বাদ্য, গ্রামীণ ঐতিহ্যের মাছ মারার জাল এবং নানান বর্ণিল সাজ। সভাযাত্রায় অংশ নেন ধামইরহাটের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণি-পেশার মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের প্রাণবন্ত উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।বিশেষ করে উপজেলা পরিষদ এর মেইন রাস্তার শৈল্পিক চিত্রাংকন।
পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিল্পকলা একাডেমি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি, যা দর্শকদের মুগ্ধ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী,সহকারী কমিশনার (ভুমি) মো,সাজ্জাদ পারভেজ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার,অফিসার ইনচার্জ মো, মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা মিলন কুমার, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা না হলেও ছোট আকারে মাটির বিভিন্ন সামগ্রীর প্রদর্শন স্টোর দেখতে পাওয়া যায়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পিঠের স্টলটি আগত দর্শকের নজর কেড়েছে।
পরে মেলার দর্শনার্থীদের নিয়ে বালিশ বদল খেলা সহ দেশীয় খেলাধুলা অনুষ্ঠিত হয়।