1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় হ্যানয়ে পৌঁছান এই মিডফিল্ডার।

ক্লাব দল লেস্টার সিটির ম্যাচ থাকায় নির্ধারিত সময়ের একদিন পর দলে যোগ দেন তিনি। ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে করে ভিয়েতনামে পৌঁছান হামজা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দর থেকে তাকে গ্রহণ করেন। ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে কিছুটা সময় লাগে।

এদিন বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় স্থানীয় সময় বিকেল ৫টায়। তবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে হামজার অনুশীলনে অংশ নেওয়ার সম্ভাবনা কম।

তবুও সতীর্থদের সঙ্গে দেখা করতে অনুশীলন মাঠে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। দুটি ম্যাচ শেষ করে দল ঢাকায় ফিরবে, আর হামজা চৌধুরী ফিরে যাবেন ইংল্যান্ডে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।