মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।
মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫ এর চ্যাম্পিয়ন
নিলিমা হাসান মোহনা, শত
ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি নিজের আগ্রহের কথা প্রায়ই প্রকাশ করেছেন। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলেই তিনি হয়ে ওঠেন এক উচ্ছ্বসিত সমর্থক।
বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বকাপ ঘিরে তার মধ্যেও তৈরি হয় উৎসবের আবহ। সম্প্রতি প্রিয় খেলোয়াড়, দল এবং বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মোহনা।
তার প্রিয় খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের নেইমারকে তিনি বেশি পছন্দ করেন।
এ বিষয়ে তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার ভালো লাগে।
বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে মোহনা বলেন, বিশ্বকাপ মানেই তার কাছে এক ধরনের উৎসব, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। রাত দুইটা–তিনটা পর্যন্তও খেলা দেখি।
এদিকে দীর্ঘ চার বছর পর আবারও বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এবারের আসরে রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ উন্মাদনা।