1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
সংস্কৃতির আলো ছড়িয়ে এগিয়ে চলেছেন সুজন - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

সংস্কৃতির আলো ছড়িয়ে এগিয়ে চলেছেন সুজন

দেশ সকাল :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

তিনি যেন ঝকঝকে এক তারুণ্যের প্রতিচ্ছবি। দেশের তরুণ সংস্কৃতিকর্মীদের মধ্যে অন্যতম। বিশেষ করে স্বপ্ন, সংগ্রাম আর কাজের প্রতি ভালোবাসাকে সঙ্গী করে ইতোমধ্যে নিজের মেধা এবং অধ্যাবসায়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের এই তরুণ। বলছি মডেল ও অভিনেতা সুজন খন্দকারের কথা। ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে মিডিয়া জগতে পথচলা শুরু করেন তিনি।
অভিনয়ের আগে নাচের মাধ্যমেই শোবিজে তার যাত্রা শুরু হয়। নৃত্যচর্চার মধ্য দিয়ে ক্যামেরার সামনে কাজের অভিজ্ঞতা অর্জন করেন সুজন। এরপর অভিনয়ে নিজেকে আরও দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিতে থাকেন। দীর্ঘ সময়ের পরিশ্রম আর আত্মবিশ্বাসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
ইতোমধ্যে দুটি নাটক ও চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই তরুণ শিল্পী। পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতেও পারফর্ম করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এছাড়া একাধিক প্রজেক্টে নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি। নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে সুজন বলেন, মিডিয়াতে কাজ করাটা আমার ছোটবেলার স্বপ্ন। পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি সংগ্রাম আমাকে নতুন কিছু শিখিয়েছে। আমি চাই ভালো কাজের মাধ্যমেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে।
মিউজিক ভিডিও জগতেও ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছেন সুজন খন্দকার। নিয়মিত ব্যতিক্রমী কাজের নিজেকে ঋদ্ধ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল ও লুইপা-র ডুয়েট গান ‘ভালবাসি বড় বেশি’-তে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া হেলাল খান জীবনের দুটি মৌলিক গান ‘আমি এক কপাল পোড়া’ এবং ‘তুমি মিথ্যাবাদী’-তেও মডেল হয়েছেন সুজন। পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক বিল্লা-র ‘ইচ্ছে করে’ গানেও মডেল হিসেবে দেখা যাবে তাকে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছে করে’। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান A2Z Munna Media-র ব্যানারে নির্মিত এই গানের কথা ও সুর করেছেন আশিক বিল্লা এবং পরিচালনা করেছেন সুজন হোসেন। এতে সুজনের সঙ্গে জুটি বেঁধেছেন মডেল মোমো সিলা। এসকে ক্রিয়েটিভ টিমের প্রযোজনায় গানটির চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন মো: আমিরুল ইসলাম।
নতুন এই কাজটি নিয়েও বেশ আশাবাদী সুজন। তিনি বলেন, গানটির গল্প ও নির্মাণে ভিন্নতা আছে। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। আশা করছি ঈদে দর্শকদের জন্য এটি ভালো একটি বিনোদন হবে।
এছাড়া বর্তমানে আরও কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ অভিনেতা। ঈদের পর একের পর এক নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। আরো ভালো ভালো কাজ উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে তার। ভবিষ্যতে অভিনয় ও মডেলিংয়ে আরও বড় পরিসরে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চান সুজন খন্দকার। নিজের যোগ্যতা, মেধা এবং নিষ্ঠার মাধ্যমে সুজন এগিয়ে যাবেন তার অভিষ্ট লক্ষে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন ‍অনেক অনেক শুভ কামনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।