1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ধামইরহাটে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ মোসাঃ গুলশান আরা - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

ধামইরহাটে উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ মোসাঃ গুলশান আরা

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা কামাল চৌধুরী
জেলা প্রতিনিধি নওগাঁ-

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোসাঃ গুলশান আরা। তিনি উপজেলার আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শ্রেণি কক্ষে পাঠদানে অনন্য দক্ষতা, পেশাগত নিষ্ঠা এবং মেধার স্বীকৃতিস্বরূপ উপজেলা যাচাই-বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাঃ গুলশান আরাকে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার, স্থানীয় অভিভাবক মহল ও সুধীসমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। মোসাঃ গুলশান আরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আগামীতেও যেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এলাকার সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন উপজেলার সামগ্রিক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।