1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
তমা রশিদের কণ্ঠে জমকালো হলো BIFA অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাপা-ইবিটির অগ্রগতি পর্যালোচনায় কর্মশালা আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’

তমা রশিদের কণ্ঠে জমকালো হলো BIFA অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান BIFA অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন সদ্য Mrs. Independent International খেতাব বিজয়ী জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ। অনুষ্ঠানের উদ্বোধনী অংশ উপস্থাপনার দায়িত্ব পালন করেন তিনি।
গ্ল্যামার, আত্মবিশ্বাস ও সাবলীল উপস্থাপনায় শুরু থেকেই দর্শকদের মুগ্ধ করেন তমা। বিশেষ করে দেশের দুই কিংবদন্তি গুণী শিল্পীকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান পর্ব উপস্থাপনা করাকে নিজের জীবনের অন্যতম বড় গর্ব বলে উল্লেখ করেন তিনি।
তমা রশিদ বলেন, “এত বড় একটি মঞ্চে দাঁড়িয়ে দেশের দুইজন কিংবদন্তি মানুষকে সম্মাননা দেওয়ার মুহূর্ত উপস্থাপনা করা আমার জন্য সত্যিই আবেগের ও গর্বের। এই স্মৃতি আমি সারাজীবন মনে রাখবো।”
প্রথমবারের মতো এত বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অফিসিয়াল ওপেনিং হোস্ট হিসেবে দায়িত্ব পালন করে উচ্ছ্বাস প্রকাশ করেন তমা। তিনি জানান, দর্শকদের ভালোবাসা ও আয়োজকদের বিশ্বাস তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে Mrs. Independent International খেতাব অর্জনের পর থেকেই তমা রশিদ আলোচনায় রয়েছেন। উপস্থাপনা, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার নাম হয়ে উঠছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।