1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
জমকালো আয়োজনে ময়মনসিংহে “জামির স্বপ্ন মেকওভার” ২য় শাখার উদ্বোধন - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

জমকালো আয়োজনে ময়মনসিংহে “জামির স্বপ্ন মেকওভার” ২য় শাখার উদ্বোধন

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

সৌন্দর্যচর্চার জনপ্রিয় প্রতিষ্ঠান “জামির স্বপ্ন মেকওভার” এবার তাদের কার্যক্রম সম্প্রসারণ করে ময়মনসিংহে চালু করেছে দ্বিতীয় শাখা। আগামী ৫ই মে শহরের দেওয়ান কমপ্লেক্সের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং।

প্রতিষ্ঠানটির মূল শাখা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত, যেখানে দীর্ঘদিন ধরে সফলতার সাথে ব্রাইডাল, পার্টি ও বিভিন্ন ধরনের মেকওভার সেবা প্রদান করা হচ্ছে। সেই অভিজ্ঞতা ও মান বজায় রেখেই ময়মনসিংহ শাখায়ও একই ধরনের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন চিফ গেস্ট
শাহিদা আহসান
মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক ম্যাববাব-এর সভাপতি।
নিলিমা হাসান মোহনা,
বিজয়ী
মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫।
নোবেল মাহমুদ,
ইনফ্লুয়েন্সার।
মিসমে মাহমুদ, ইনফ্লুয়েন্সার।
রুহি প্রীতি, মডেল ও অভিনেত্রী। সুরভি সাইমা রুমি, মডেল ও অভিনেত্রী।

জামির স্বপ্ন জানান, শুরুটা ছিল একান্ত ভালোবাসা ও আগ্রহ থেকে। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন, এই অঙ্গনে পেশাদারভাবে এগিয়ে যেতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধারাবাহিকতা। সেই উপলব্ধি থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে এই পেশায় প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেন। আজ দেশের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ পেয়েছেন তিনি, যা তার দীর্ঘ পরিশ্রমেরই ফল।

বাংলাদেশে এই পেশার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী জামির স্বপ্ন। তিনি মনে করেন, দেশের বিউটি ইন্ডাস্ট্রি এখন দ্রুত বিকশিত হচ্ছে। দক্ষ ও প্রশিক্ষিত শিল্পীদের চাহিদাও দিন দিন বাড়ছে। যারা পেশাদারভাবে এই অঙ্গনে আসতে চান, তাদের জন্য সামনে রয়েছে বিশাল সম্ভাবনা। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের শিল্পীরা নিজেদের মেলে ধরতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।