1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাপা-ইবিটির অগ্রগতি পর্যালোচনায় কর্মশালা আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’

আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
রবিবার ও সোমবারও দেশের বেশিরভাগ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময় কিছু এলাকায় তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।

মঙ্গলবারের দিকে বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে। তবে সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ অব্যাহত থাকবে।

বুধবার থেকে কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকলেও এর প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিন পর বৃষ্টিপাত কমে গেলে সারাদেশে তাপমাত্রা আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।