1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি জনাব নুর হোসেনের উদ্যোগে মানবিক সহায়তা - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি জনাব নুর হোসেনের উদ্যোগে মানবিক সহায়তা

দেশ সকাল :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম।

সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতি জনাব নুর হোসেন। মানবিক দায়বদ্ধতা থেকে তিনি আনসার টিলা এলাকার দরিদ্র ও অসহায় নারী মিনা আক্তারের ভাঙা ও জরাজীর্ণ ঘর মেরামতের জন্য ব্যক্তিগত উদ্যোগে দুই বান টিন প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা আক্তার অত্যন্ত কষ্টে বসবাস করে আসছিলেন। তার বসতঘরটি ছিল ভাঙাচোরা ও বসবাসের অনুপযোগী, যা বর্ষাকালসহ বিভিন্ন সময়ে তার ও তার পরিবারের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি জানতে পেরে জনাব নুর হোসেন দ্রুত তার পাশে দাঁড়ান এবং ঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন সরবরাহ করেন।

এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

সহায়তা প্রদানকালে জনাব নুর হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের যারা অসহায় ও দুঃখী, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব তাদের পাশে থাকতে, এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।

মিনা আক্তারও এই সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ঘরটি অনেকদিন ধরেই ভাঙা ছিল। নিজের পক্ষে মেরামত করা সম্ভব হচ্ছিল না। আজকে টিন পেয়ে আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন।

উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী,,ইসমাইল হোসেন, ডঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ও বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন,, আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে আরও বেগবান করে। জনাব নুর হোসেনের এই মহৎ উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে এলাকাবাসী মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।