1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক অপু চৌধুরী - দেশ সকাল
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক অপু চৌধুরী

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণ করছেন সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী। সম্মাননাটি তার হাতে তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক- বাংলাদেশের আলো সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীকে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে অর্থনীতি, সমাজসেবা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, গণমাধ্যম ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের মাঝে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক বলেন, এ কে ফজলুল হক ছিলেন জনমানুষের নেতা। তার ন্যায়বিচার, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজও প্রাসঙ্গিক। তিনি নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু বলেন, শেরে বাংলার রাজনীতি ছিল জনগণকেন্দ্রিক।

কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান অনুকরণীয়। একই সঙ্গে তিনি গণমাধ্যমকে শেরে বাংলার আদর্শ প্রচারে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হামিদা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু।

সভায় সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক (বিটিআরসি) চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এম আনোয়ার হোসেন অপু, এম এইচ আরমান চৌধুরী, আর কে রিপনসহ অন্যান্য বক্তারা। উল্লেখ্য, সাইদ হোসেন অপু চৌধুরী দীর্ঘ দেড় যুগ ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি জাতীয় দৈনিক আলোর বার্তা ও ডেইলি স্টেটের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি চাঁদপুরের নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর, চাঁদপুর টাইমস, প্রিয় সময় এবং নীলকণ্ঠ-এর সঙ্গে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। পুরস্কার গ্রহণ শেষে সাইদ হোসেন অপু চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই সম্মাননা আমার সাংবাদিকতা জীবনের একটি বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞ আয়োজকদের প্রতি, যারা আমার কাজকে মূল্যায়ন করেছেন। এ স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।