1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মায়ের শিক্ষায় অনুপ্রেরণায় আজ আমি মেকআপ আর্টিস্ট: আবির আহমেদ - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

মায়ের শিক্ষায় অনুপ্রেরণায় আজ আমি মেকআপ আর্টিস্ট: আবির আহমেদ

দেশ সকাল :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

আবির আহমেদ, বাবার বাড়ি কুমিল্লার মোহনপুর উপজেলায় হলেও জন্ম ঢাকায়। বাবা সিলেটে পাথরের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। ব্যবসার কারণে তিনি পরিবারসহ সিলেটের ছাতকে স্থায়ীভাবে চলে আসেন—তখন আবিরের বয়স মাত্র ৬ মাস। ছাতকেই আবিরের বেড়ে ওঠা।

শুরুটা ছিল খুবই সুন্দর—হাসি-খুশিতে ভরা একটি সুখের পরিবার। কিন্তু হঠাৎ করেই সেই সুখের জীবন ভেঙে যায়। আবিরের
বয়স যখন মাত্র দুই বছর, তখন তার বাবা Liver cancer এ আক্রান্ত হয়ে মারা যান। সেই মুহূর্ত থেকেই আবিরের পরিবারের জীবনে নেমে আসে এক গভীর দুঃখের ছায়া।
কিন্তু আবিরের মা হাল ছাড়েননি। তিনি ছিলেন ছাতকের একজন সফল মেকআপ আর্টিস্ট এবং ওই এলাকার সর্বপ্রথম দিকের মেকআপ আর্টিস্টদের একজন। হাজারো কষ্ট আর সংগ্রামের মধ্যেও তিনি একাই লড়াই করে আবিরের চার ভাইবোনকে (এক ভাই, তিন বোন) মানুষ করেছেন।
বাবা হারানোর পর আত্মীয়-স্বজন দুই পক্ষই উচ্চবিত্ত হওয়া সত্ত্বেও কেউ আবিরের পরিবারের পাশে দাঁড়ায়নি।

সেই কঠিন সময়ে আবিরের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা, ও তার বোনেরা এবং তার নানু—যিনি আজ তাহাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার দোয়া ও ভালোবাসা আজও এগিয়ে যেতে সাহস দেয়।

আবির ছোটবেলা থেকেই মায়ের কাজ দেখে দেখে মেকআপ আর্ট এবং ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসা থেকেই আজ আবির একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে—আর তার জীবনের সবচেয়ে বড় গর্ব, তার গুরু আবিরের নিজের মা।

আবির বর্তমানে দেশের জনপ্রিয় অনেক তারকার সাথে কাজ করার সুযোগ পেয়েছে, যেমন Mehazabien Chowdhury, Bidya Sinha Saha Mim, Keya Payel, Tanjin Tisha, সহ আরও অনেকে।
মেকআপের পাশাপাশি আবির ফিল্ম ও মিডিয়াতে কস্টিউম ডিজাইনিং নিয়েও কাজ করেছে, যা কাজের পরিধিকে আরও সমৃদ্ধ করেছে।

আবির বলেন,আমার স্বপ্ন—একদিন আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল মেকআপ আর্টিস্ট হয়ে নিজের দেশ, নিজের পরিবার এবং সবচেয়ে বেশি আমার মায়ের নাম উজ্জ্বল করা। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, দোয়া এবং আমার নিরলস পরিশ্রম—এই তিনটাই আমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।