জেলা প্রতিনিধি নওগাঁ
ধামইরহাটে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন বাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্য ” ৯ ই এফ্রিল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী মেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুলা আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, তথ্য কর্মকর্তা ইসতিকা আফরিন,জনস্বাস্হ্য প্রকৌশল কর্মকর্তা মিলন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হানজালা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন,জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে ১২ টি স্টল নিয়ে এ মেলা চলছে। শিক্ষার্থীরা তাদের বুদ্ধি মত্তাকে কাজ লাগিয়ে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি করে এনেছে। এ সব দেখতে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের ভীড লক্ষ করা গেছে।