1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
অভাবের কথা জানিয়েছিলেন ফেসবুকে, কাজে ফিরেছেন সেই শামীম - দেশ সকাল
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দলমুক্ত শিক্ষাঙ্গন থেকে জ্ঞানভিত্তিক রাষ্ট্রের পথে তুরাগের রানাভোলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট অভাবের কথা জানিয়েছিলেন ফেসবুকে, কাজে ফিরেছেন সেই শামীম রাফিয়া সুলতানা ছিল ছাত্র আন্দোলনের অবিচ্ছেদ্য অধ্যায়’ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যে শর্ত দিল ইরান ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে শিফা প্রপার্টিজ লিমিটেড-এর প্রি-লঞ্চিং ও দোয়া মাহফিল। বিশ্বমঞ্চে বাংলাদেশের মেকআপকে ছড়িয়ে দিতে চাই: উজ্জ্বল হোসেন

অভাবের কথা জানিয়েছিলেন ফেসবুকে, কাজে ফিরেছেন সেই শামীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।

অভাবের কথা জানিয়েছিলেন ফেসবুকে, কাজে ফিরেছেন সেই শামীম
গেল মাসের শুরুতে অভিনেতা শামীম হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়। ওই পোস্টে তিনি জানিয়েছিলেন হাতে কাজ নেই তার। পরিবার নিয়ে অর্থকষ্ট চলতে হচ্ছে।

ফেসবুকে দেওয়া ওই ভিডিওতে কান্নাজড়িতে কণ্ঠে শামীমকে বলতে শোনা গিয়েছিল, ‘রোজা ১৪টা হয়ে গেল, অথচ কাজ না করে বেকার থাকলে মনের অবস্থা খুব খারাপ থাকে। পরিবার, আত্মীয় স্বজনদের জন্য মাসে আয়ের একটা টার্গেট থাকে। কিন্তু আমার কাজ না থাকায় মাঝেমধ্যে মনে হয় টেনশনে পাগল হয়ে যাই। পাশে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর কাছে চাই, আমিসহ সবার রিজিকের বরকত দিয়ে দেন।’

নতুন খবর হচ্ছে কাজে ফিরেছেন শামীম। এরইমধ্যে একটি নাটকের শুটিং করেছেন। হাতে আরও কয়েকটি কাজ রয়েছে বলে জানালেন। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘লোভী মেয়ে’ নামের একটি নাটকে কাজ করলাম। পরিচালক মেহেদী। চিটাগাঙ রোডসহ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।’’

এরপর বলেন, আগামীকাল আরও একটি নাটকের শুটিং আছে। ১৫ তারিখ পর্যন্ত কাজ আছে আমার। আগের চেয়ে ভালো আছি আমি। আরও কাজের কথা হচ্ছে।’

জীবন যুদ্ধে টিকে থাকতে পকেট মেরেছেন, চুরি করেছেন, কুলিগিরি করেছেন, রিকশা চালিয়েছেন। অভিনয়ে সুযোগ পেয়ে দিন ফেরে তার। হাতে পয়সা আসে, জোটে জনপ্রিয়তা। অসংখ্য নাটক এবং ২০-২৫টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।