1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
রবিবার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

রবিবার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘণ্টায়ও পরিবর্তন আনা হয়েছে।

রবিবার থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন ও স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, রবিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়, তা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

এদিকে ডিএসইর কর্মঘণ্টাও এক ঘণ্টা কমিয়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।