1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
সুপারফুড সজনে ডাল রেসিপি - দেশ সকাল
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

সুপারফুড সজনে ডাল রেসিপি

দেশ সকাল :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

সুপারফুড সজনে ডাল রেসিপি
বাজারে পাওয়া যাচ্ছে সজনে ডাটা। অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন সবজি এটি। একে সুপার ফুড বা মিরাকেল ট্রি বলা হয়। কারণ এর পাতা, ডাটা, ফুল সবই স্বাস্থ্যের জন্য উপকারি। সজনেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও প্রোটিন। এই সবজিটি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

সজনে ডাটা ডাল দিয়ে রান্না করতে পারেন। রান্নার ওপরই এর স্বাদ অনেকটা নির্ভর করে। ডাল দিয়ে কীভাবে সজনে ডাটা রান্না করবেন জেনে নিন-

উপকরণ

সজনে ডাঁটা- ২০০ গ্রাম
মসুর ডাল- ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
কাঁচামরিচ কুচি- ৫টি
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- পরিমাণমতো ও
ধনেপাতা- কুচি

প্রণালি

প্রথমে ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ দিন। বাদামি করে ভেজে নিন। এরপর একে একে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে নাড়ুন।

এবার ডাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এপর্যায়ে কোনো পানি দেবেন না। হালকা আঁচে ঢাকনা দিয়ে ২ মিনিট ঢেকে রান্না করুন।

এবার মাঝারি আঁচে ১ মগ পানি দিয়ে ডাল ঢেকে সেদ্ধ করুন। ডাল অর্ধেক সেদ্ধ হলে সজনে ডাটাগুলো দিয়ে নেড়ে নিন। ঢেকে ১০ মিনিট রান্না করুন।

পানি শুকিয়ে এলে দেখুন, ডাল ও সজনে ডাটা সেদ্ধ হয়েছে কি-না। অতিরিক্ত সেদ্ধ করবেন না। মোটামুটি সেদ্ধ হওয়ার পরই চুলার আঁচ বাড়িয়ে পানি শুকিয়ে নিন।

শেষে ধনেপাতা কুচি ও আস্ত কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার ডাল সজনের চচ্চড়ি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।