1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মুন্সিগঞ্জে ২০১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস - দেশ সকাল
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

মুন্সিগঞ্জে ২০১ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

​মো. শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রতিনিধি

​মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার উদ্যোগে মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানার আওতাধীন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি ট্রাক তল্লাশি করে প্রায় ২০০ কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ কোটি ৭২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৭০৮ পিস ক্ষতিকর চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

​পরবর্তীতে জব্দকৃত এই বিপুল পরিমাণ অবৈধ জাল লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় আটককৃত ট্রাকের চালক ও হেল্পারের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ মালামাল পরিবহন না করার শর্তে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।