1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঝুঁকিতে ঐতিহ্যের পানাম নগরী - দেশ সকাল
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ঝুঁকিতে ঐতিহ্যের পানাম নগরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মাজহারুল ইসলাম, সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী আজ চরম ঝুঁকির মুখে। একসময়ের জমজমাট বাণিজ্যকেন্দ্র এখন পরিণত হতে যাচ্ছে ধ্বংসস্তূপে, যেখানে প্রতিটি ভবনই সময়ের ভারে নুয়ে পড়েছে।

প্রায় ৪০০ বছরের পুরোনো পানাম নগরীর প্রতিটি স্থাপনায় রয়েছে উপমহাদেশীয় ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব, প্রাকৃতিক ক্ষয় ও দখলদারির কারণে এসব ভবন এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

অনেক ভবনের দেয়ালে ফাটল, ছাদ ধসে পড়ার আশঙ্কা, আর ভিতরের কাঠামো প্রায় অকার্যকর হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পর্যটকরা জীবনের ঝুঁকি নিয়ে এসব ভবনের আশপাশে প্রবেশ করছেন, নিরাপত্তাব্যবস্থা নেই বললেই চলে। ঐতিহাসিক এ স্থানটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

অথচ পর্যাপ্ত সংস্কার ও সংরক্ষণের অভাবে এর সৌন্দর্য ও গুরুত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঝেমধ্যে উদ্যোগ দেখা গেলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি।
বিশেষজ্ঞরা মনে করেন, এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে অচিরেই হারিয়ে যাবে এ অমূল্য ঐতিহ্য। সংস্কৃতি সচেতনমহল ও স্থানীয়দের দাবি- সরকারি উদ্যোগে একটি বৃহৎ ‘মেগা প্রজেক্ট’ গ্রহণ করে পানাম নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা হোক।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি ভবনের কাঠামোগত শক্তি বৃদ্ধি, সংরক্ষণ ও সৌন্দর্য ফিরিয়ে আনার মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু ঐতিহ্য সংরক্ষণই নয়, বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটন খাতেও ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। তাই একে রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, সবার নৈতিক কর্তব্য। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, অতীতে কে কী করেছে আমার জানা নেই, পানাম সিটি আমাদের সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য বহন করে। এই পানাম সিটির কাঠামোগত শক্তি, সৌন্দর্য ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সংসদে জোরালোভাবে প্রস্তাব রাখব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।