1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
মুন্সীগঞ্জে ডিবির জালে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক - দেশ সকাল
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে ডিবির জালে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

​মো. শফিকুল ইসলাম
(মুন্সীগঞ্জ প্রতিনিধি)

মুন্সীগঞ্জ জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ১৫ গ্রাম হেরোইনসহ সম্পা (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর ২:৫০ মিনিট সময় শ্রীনগর থানাধীন হেলিপ্যাড সংলগ্ন লিংকন স’মিল গলির সামনে থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম শ্রীনগর থানাধীন লিংকন ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হরপাড়া গ্রামের সুভাষ পালের স্ত্রী সম্পাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুন্সীগঞ্জ জেলাকে অপরাধমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরালো এবং কঠোর থেকে কঠোরতর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।