1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
না ফেরার দেশে স্পিকার হাফিজ উদ্দিনের জীবনসঙ্গী - দেশ সকাল
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

না ফেরার দেশে স্পিকার হাফিজ উদ্দিনের জীবনসঙ্গী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দেশ সকাল অনলাইন।

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই
ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থা তার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান বলে আমার দেশকে নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।