মো. শফিকুল ইসলাম
(মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জ জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ১৫ গ্রাম হেরোইনসহ সম্পা (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর ২:৫০ মিনিট সময় শ্রীনগর থানাধীন হেলিপ্যাড সংলগ্ন লিংকন স’মিল গলির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম শ্রীনগর থানাধীন লিংকন ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হরপাড়া গ্রামের সুভাষ পালের স্ত্রী সম্পাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুন্সীগঞ্জ জেলাকে অপরাধমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরালো এবং কঠোর থেকে কঠোরতর হবে।