1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
ঈদে বক্স অফিস কাঁপাচ্ছে দম, আয়ে নতুন রেকর্ড - দেশ সকাল
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি ব্রাজিলের সমর্থক: মোহনা বিপিইএম-এর ৯ লক্ষ সদস্য পূর্তি উপলক্ষে ঈদ মিট-আপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 💐 সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অনন্য আবদুল করিম সোহাগের জন্মদিন আজ 🌙 ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিতে আতঙ্কে বাঘাইহাট বাজার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যু/দণ্ড পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম অসহায় মানুষের পাশে এক নীরব যোদ্ধা, মানবতার ফেরিওয়ালা হুসাইন মানসুরি ‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’ বুবলীর ঘরে এলো কন্যাসন্তান নাম ‘শার্লিন খান’ 🎉 সিলেটের শিবগঞ্জে সামাজিক অনুষ্ঠান আয়োজনের নির্ভরতার নাম “পালকি রেস্টুরেন্ট”

ঈদে বক্স অফিস কাঁপাচ্ছে দম, আয়ে নতুন রেকর্ড

দেশ সকাল :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন রিপোর্ট ঢাকা।

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে আয়ের দৌড়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ছবিটি ব্যবসায়িক সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করছে।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস কালেকশন অর্জনের গৌরব সবার আগে অর্জন করেছে ‘দম’। দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শনী শুরু হওয়ার পর থেকেই অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে, যা এর বক্স অফিস সাফল্যে বড় ভূমিকা রাখছে।

বক্স অফিস সংগ্রহের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা আয়ের মাধ্যমে যাত্রা শুরু করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে তা আরও বৃদ্ধি পেয়ে ৩৬.৫২ লাখ টাকায় পৌঁছায়। চতুর্থ দিনে আয়ের ধারাবাহিকতা বজায় থাকলেও পঞ্চম দিনে সংগ্রহের পরিমাণ সামান্য কমে ৩২.১৭ লাখ টাকায় দাঁড়ায়। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনেই মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা।

পঞ্চম দিনের হিসেব অনুযায়ী, স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলে প্রদর্শিত ৩৩টি শো-এর মধ্যে ১৯টিই ছিল সম্পূর্ণ দর্শকপূর্ণ এবং আরও ৪টি শো ছিল প্রায় পূর্ণ। দর্শক উপস্থিতির এই জোয়ার সিনেমাটির শক্তিশালী অবস্থানকেই নির্দেশ করছে।

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। সিনেমাটির যৌথ চিত্রনাট্য তৈরিতে কাজ করেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ। চলতি ঈদে শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী-তুষিদের ‘প্রেশার কুকার’ মুক্তি পেলেও বক্স অফিসের সামগ্রিক আয়ের হিসেবে ‘দম’ বর্তমানে সব ছবির চেয়ে এগিয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।