1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
শাওয়াল মাসের তাৎপর্য ও আমল - দেশ সকাল
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শাওয়াল মাসের তাৎপর্য ও আমল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মুফতি সাইফুল ইসলাম

প্রতীকী ছবি

রমজানের বিদায়ের পর মুসলিম জীবনে যে মাসটি আসে, তা হলো শাওয়াল। অনেকের কাছে এটি কেবল ঈদের আনন্দের মাস হিসেবেই পরিচিত। কিন্তু প্রকৃতপক্ষে শাওয়াল মুমিনের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। শাওয়াল হচ্ছে রমজানে অর্জিত তাকওয়া, সংযম ও ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার বাস্তব ক্ষেত্র।

রমজান যদি আত্মশুদ্ধির প্রশিক্ষণ হয়, তবে শাওয়াল সেই প্রশিক্ষণের ফল যাচাইয়ের মাস।
শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ছয়টি নফল রোজা রাখা। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে ইরশাদ করেছেন;

مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ

“যে ব্যক্তি রমজানের রোজা রাখল, এরপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।” (মুসলিম, হাদিস: ১১৬৪)

ইমাম নববী (রহ.) এই হাদিসের ব্যাখ্যায় বলেন, রমজানের ৩০ রোজা এবং শাওয়ালের ৬ রোজা; মোট ৩৬ দিন।

প্রতিটি নেক আমলের সওয়াব দশগুণ হিসেবে গণ্য হলে তা ৩৬০ দিনের সমান হয়, অর্থাৎ পুরো বছরের রোজার সওয়াব লাভ হয়। (শরহ সহিহ মুসলিম)
এছাড়া শাওয়াল আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—ইবাদত শুধু রমজানেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা বলেন—

وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ

“তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো, যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত বিষয় (মৃত্যু) আসে।” (সূরা আল-হিজর, আয়াত :৯৯)

রমজানের পর অনেকের মধ্যেই ইবাদতের গতি কমে যায়, যা একজন মুমিনের জন্য সতর্কবার্তা।

কারণ, যে রব রমজানে ইবাদতের তাওফিক দিয়েছেন, তিনিই শাওয়াল ও অন্যান্য মাসেরও রব। তাই প্রকৃত মুমিন সেই ব্যক্তি, যে মৌসুমি ইবাদতকারী নয়; বরং সারাবছরই আল্লাহর আনুগত্যে অবিচল থাকে।
অতএব, শাওয়াল মাস আমাদের জন্য শুধু উৎসবের ধারাবাহিকতা নয়; বরং এটি আমলের ধারাবাহিকতা রক্ষার মাস। রমজানের শিক্ষা যদি শাওয়ালে প্রতিফলিত না হয়, তবে সেই শিক্ষা অপূর্ণ থেকে যায়। তাই শাওয়ালের ছয় রোজা, নফল ইবাদত, এবং তাকওয়াপূর্ণ জীবনযাপনের মাধ্যমে একজন মুমিন তার রমজানকে অর্থবহ করে তুলতে পারে।

লেখক: প্রবন্ধিক ও অনুবাদক

saifpas352@gmail.com

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।