1. live@www.deshsokal.com : দেশ সকাল : দেশ সকাল
  2. info@www.deshsokal.com : দেশ সকাল :
দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়াতে পারবে না- এমপি জাহান্দার আলী মিয়া - দেশ সকাল
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়াতে পারবে না- এমপি জাহান্দার আলী মিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে এক অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের মতো বিএনপির কোনো নেতাকর্মী যেন স্বৈরাচার না হয়ে ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়াতে পারবে না এবং কোনোভাবেই কিশোর গ্যাং লালন-পালন সহ্য করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি জবরদখল বা জমি দখলের চেষ্টা করে, তাহলে মাদারীপুরে তার কোনো স্থান হবে না।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে সাবেক এমপি জনগণের কাছ থেকে ভোট নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি। তিনি বলেন, বিভিন্ন এলাকায় সড়ক, রাস্তাঘাট ও খালের উন্নয়ন না হওয়াই তার প্রমাণ।
এসময় পেয়ারপুর এলাকার দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী একটি সড়ক দ্রুত নির্মাণ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে এমপি জাহান্দার আলী জাহান বলেন, শিগগিরই সড়কটির কাজ শুরু হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, দেশে খাল ও নদীতে পর্যাপ্ত পানি থাকা সত্ত্বেও অতিরিক্ত গভীর নলকূপ ব্যবহারের কারণে ভবিষ্যতে পানির সংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে সারাদেশে খাল খনন কর্মসূচি চালুর কথাও জানান তিনি।
পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে এবং নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, সোহেল আহমেদ বাদল প্রমুখ।

মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর জেলা প্রতিনিধি
দেশ সকাল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।